News Flash

Image

বোকাখাতের লখৌজান এবং লতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় হত শিশু, আহত মা সহ চার

গোলাঘাট (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার বোকাখাতের লখৌজান এবং লতাবাড়িতে মঙ্গলবার সকালে একই গাড়ি পৃথক পৃথক দুটি স্থানে দুর্ঘটনা সংঘটিত করেছে। ফলস্বরূপ বছর দুয়ের এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যুর পাশাপাশি তার মা সহ আহত হয়েছেন চারজন।

প্রাপ্ত তথ্য মতে, এএস ০১ বিএস ৬৮৮৮ নম্বরের একটি হুন্ডাই কার প্ৰথমে বোকাখাতের লখৌজানে পদ্মেশ্বর পেগু (২২), রঞ্জিত সাঁওতাল (৩০) নামের দুই ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে লতাবাড়িতে নিয়ন্ত্ৰণ হারিয়ে তসলিমা বেগম নামের এক মহিলাকে পিছন থেকে আবার সজোরে ধাক্কা মারে। সে সময় তসলিমা বেগমের কোলে ছিল তাঁর দু-বছরের শিশুকন্যা অলিসা বেগম। এতে তসলিমা বেগম গুরুতরভাবে আহত হলেও ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাঁর শিশুকন্যা।

স্থানীয়রা আহত তসলিমা বেগম এবং চালক আতিকুর রহমানকে উদ্ধার করে বোকাখাত হাসপাতালে ভরতি করলে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে খবর পেয়ে ঘটনাস্থলে বোকাখাত থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তবে ঘাতক গাড়ির চালককে আটক করা সম্ভব হয়েছে কি না তা জানা যায়নি।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top