News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গণনার প্রাক্কালে সমাজপতিদের নিয়ে প্রদ্যোৎ কিশোরের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা
Image

গণনার প্রাক্কালে সমাজপতিদের নিয়ে প্রদ্যোৎ কিশোরের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ ভোট গণনার প্রাক্কালে সমাজপতিদের নিয়ে বৈঠক করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ এদিনের এই বৈঠক থেকে তিনি শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন৷  রাজ্যের জনজাতিদের কল্যাণে সমাজপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন৷ উপজাতি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজপতিরা দীর্ঘকাল ধরে এই ভূমিকা পালন করে আসছেন৷ সমাজপতিরা সবসময়ই উপজাতি কল্যাণে চিন্তাভাবনা করেন৷ সেজন্যই তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সোমবার সমাজ পতিদের নিয়ে আগরতলায় প্যালেস কম্পাউন্ডে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷ এদিন বৈঠকে সমাজপতিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজপতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন যে সব রাজনৈতিক দল সমাজ পতিদের পরামর্শ গ্রহণ করে না তারা সমাজের উন্নয়নে কাজ করতে পারবে না৷ সে কারণেই প্রদ্যুৎ কিশোর সমাজ পতিদের সঙ্গে বৈঠক করে তাদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যুৎ কিশোর বলেন নির্বাচনের ফলাফল যাই হবে না কেন তা নিয়ে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবেন৷ রাজ্যে ভাইয়ে ভাইয়ে সংঘাত কোনভাবেই কাম্য নয়৷ এদিন তিনি জাতি উপজাতি সহ সকল ধর্ম বর্ণের মানুষের ঐক্য ও  সৌভ্রাতৃত্বের বার্তা দেন৷ সমাজপতিদের সঙ্গে তার এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top