News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য
Image

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয় কাগজপত্র। দীর্ঘ তিন দশক পর হঠাৎ সেই জমি নিয়ে মামলা হয়েছে জানতে পেরে চাঞ্চল্য ছড়িয়েছে মোহনপুর মহকুমার বামুটিয়া তহশীল কাছারির অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের বেড়িমুড়া পালপাড়া এলাকায়।

অভিযোগ, এলাকার বাসিন্দা মৃত অবিনাশ দাস ও কর্ণমণি দাস প্রায় ৩০ বছর আগে, ১৯৯৭ সালে, একই এলাকার মৃত অধীর গোস্বামী ও শংকর গোস্বামীদের কাছ থেকে প্রায় এক কানি জমি ক্রয় করেছিলেন। পরিবারের দাবি, তাঁদের বোনের বিয়ের সময় সেই জমি কেনা হয়েছিল এবং জমির মূল্যও পরিশোধ করা হয়। কিন্তু জমি বিক্রির পরও অধীর গোস্বামী ও তাঁর পরিবারের পক্ষ থেকে জমির কাগজপত্র করে দেওয়া হয়নি বলে অভিযোগ।

পরবর্তীতে একাধিকবার কাগজপত্র করে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও প্রতিবারই তাঁদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে অবিনাশ দাস ও কর্ণমণি দাসের পরিবার। এরই মধ্যে প্রয়াত হয়েছেন জমির বিক্রেতা অধীর গোস্বামীও।

পরিবারের দাবি, দীর্ঘ প্রায় তিন দশক ধরে বিষয়টি এভাবেই চলার পর গতকাল হঠাৎ তাঁদের বাড়িতে তহশীল দপ্তরের কর্মীরা আসেন। তখনই তাঁরা জানতে পারেন, শংকর গোস্বামী ওই জমি নিয়ে মামলা করেছেন বলে অভিযোগ।

এদিকে, শংকর গোস্বামীর মুহুরির বিরুদ্ধে তহশীল কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করারও অভিযোগ তুলেছে অবিনাশ দাস ও কর্ণমণি দাসের পরিবার। যদিও অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনায় উদ্বিগ্ন পরিবারটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, তাঁরা প্রায় ৩০ বছর আগে অধীর গোস্বামী ও শংকর গোস্বামীদের কাছ থেকে জমিটি কিনেছিলেন। বোনের বিয়ের প্রয়োজনে জমিটি কেনার পর দীর্ঘদিন ধরে কাগজপত্র করে দেওয়ার জন্য অনুরোধ করেও কোনও সুরাহা হয়নি। এখন হঠাৎ করে ওই জমি নিয়ে মামলা হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন।

পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখে ন্যায্য ও সুষ্ঠু সমাধানের দাবি জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে হঠাৎ মামলা হওয়ার ঘটনায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। সমস্ত নথিপত্র ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে প্রশাসন যেন বিষয়টির সমাধান করে, সেই আবেদন জানিয়েছেন তাঁরা।

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top