News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে  অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

বিশ্রামগঞ্জে  অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ ঘটনা রবিবার সকাল বেলা বিশ্রামগঞ্জ কাপড় বাজারে৷ ভোট গণনার আগে বাজারে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ ঘটনা রবিবার সকাল বেলা বিশ্রামগঞ্জ কাপড় বাজারে৷ বাজারের মধ্যে হঠাৎ করে সকালবেলা ব্যবসায়ীরা দেখতে পায় অপরিচিত একটি ব্যক্তি পড়ে রয়েছে৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে এবং বিশ্রামগঞ্জ থানা পুলিশকে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী মৃতদেহটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ পরে হাসপাতালে নিলে  চিকিৎসক মৃত বলে ঘোষণা দেয়৷ জানানো হয় বিশালগড় মহকুমা শাসককে৷ মৃতদেহটি ৭২ ঘন্টা বিশ্রামগঞ্জ হাসপাতালে মর্গে রাখা হবে৷ যদি ৭২ ঘণ্টার মধ্যে মৃতদেহটির খোঁজ করতে কেউ না আসে তাহলে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মৃতদেহটিকে দাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷ তবে মৃতদেহটি একজন পুরুষের৷  বিশ্রামগঞ্জ বাজার সহ আশপাশ এলাকার অনেকেরই দাবি মৃতদেহটি ভবঘুরের৷ হঠাৎ করে ভোট গণনার আগে বাজারে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top