News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রস্তুতি ক্রিকেটে টুটন আজহারের নজর কাড়া ব্যাটিং
Image

উদয়পুরে প্রস্তুতি ক্রিকেটে টুটন আজহারের নজর কাড়া ব্যাটিং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। উদয়পুরে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে রাজপুত ওয়ারিয়রস। হারিয়েছে উদয়পুর টাইটানসকে। ২৬ রানের ব্যবধানে। খেলা ছিল কেবিআই গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে রাজপুত ওয়ারিয়র প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে টুটন সিং সর্বাধিক ৭৩ এবং অধিনায়ক আকাশ সরকারের ২৬ রান উল্লেখযোগ্য। উদয়পুর টাইটান্স এর শ্রীমান দেবনাথ ২৭ শানে তিন উইকেট পেয়েছে। এছাড়া, আজহারউদ্দিন আহম্মেদ, সাগর দেবনাথ, সম্রাট বিশ্বাস ও আমন হোসেন প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উদয়পুর টাইটান্স নির্ধারিত ৪০ ওভার শেষ হওয়ার ১০ বল বাকি থাকতে ২৫০ রানে ইনিংস গুটিয়ে নেয়। আজহারউদ্দিন আহমেদ দুর্দান্ত খেলে ৭৯ রান এবং আমন হোসেন ৪৪ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। আফতাব চৌধুরীর ২৩ রান, সুপ্রতিম দেবনাথের ১৮ রান এবং ওপেনার শ্রীমান দেবনাথ ১৫ রান সংগ্রহ করেছিল। রাজপুত ওয়ারিয়র্সের কুমার চৌধুরী, রাহুল সূত্রধর ও সায়ন দাস প্রত্যেকে দুটি করে এবং দীপ দাস ও আশিস ঋষি দাস একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top