News Flash

  • Home
  • দিনের খবর
  • বিবাহ বহির্ভুত সম্পর্কের জের! পাণ্ডবেশ্বরে যুগলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার
Image

বিবাহ বহির্ভুত সম্পর্কের জের! পাণ্ডবেশ্বরে যুগলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! একই ওরনায় প্রেমিক যুগলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম প্রশান্ত রুইদাস (২৭) ও যুবতীর নাম সর্বনি কোল (২৪)। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকার বাসিন্দা। জঙ্গলের একটা গাছে একটা ওড়নাতেই দু”জনে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই আসল সত্য সামনে আসবে বলে ধারণা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং মৃতার পরিবারের তরফে ইতিমধ্যেই একথা স্বীকার করা হয়েছে যে, ওই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল।
জানা গেছে, মৃত দুই যুগলের মধ্যে প্রনয়ের সম্পর্ক ছিল। মৃতার মা মুর্তি কোল জানান, ‘মেয়ে স্বামীহারা বিধবা। তার এক সন্তানও রয়েছে।’ অন্যদিকে যে ছেলেটির সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল সেও বিবাহিত। স্থানীয় বাসিন্দা অনিল মন্ডল ও বিষ্ণুদেব ভান্ডারিরা জানান, ” সকালে খবর পাই খোট্টাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলের দুটি ঝুলন্ত অবস্থায় দেহ রয়েছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।”

মৃত দুই প্রেমিকেরই সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সাত সকালে যুগলের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top