News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৬ ফেব্রুয়ারীই আগরতলা প্রেসক্লাবের নির্বাচন হবে, জানালেন রিটার্নিং অফিসার
Image

২৬ ফেব্রুয়ারীই আগরতলা প্রেসক্লাবের নির্বাচন হবে, জানালেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ আগরতলা প্রেসক্লাব নির্বাচন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে৷ বৃহস্পতিবার  সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন কোন ধরনের বিভ্রান্তি যাতে না থাকে তার স্পষ্টিকরণ দিতেই তিনি এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন৷

রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী আরও বলেন, বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক একটি চিঠিতে জানিয়েছেন নির্ধারিত সূচি অনুযায়ী আগরতলা প্রেসক্লাবের নির্বাচন করা যেতে পারে৷ তবে এক্ষেত্রে জেলা শাসক কয়েকটি শর্ত দিয়েছেন৷ সেগুলি হচ্ছে, আগরতলা প্রেসক্লাব নির্বাচনের পূর্বে কিংবা পরে কোন ধরনের রেলি এবং মিটিং করা যাবে না৷ পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বন্ধ পরিসরে৷ ভোটের চবিবশ ঘন্টা পূর্বে পুলিশকে ভোট গ্রহণ কেন্দ্র এবং ভোটের সময় জানাতে হবে৷

রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী এদিন আগরতলা প্রেসক্লাব নির্বাচনে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন চারজনকে৷ এই পদগুলি হল সহ সভাপতি, সম্পাদক এবং সহ সম্পাদকের দুটি পদ৷ এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চৌদ্দ জন৷ যে পদগুলির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল, সভাপতি পদে দুইজন, কোষাধ্যক্ষ্য পদে দুই জন এবং কার্যনির্বাহী সদস্য পদে নয় জন৷

বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের একটি চিঠির প্রসঙ্গে রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, ওই চিঠিতে জেলা শাসক কোনভাবেই বলেনি যে আগরতলা প্রেসক্লাবের নির্বাচন স্থগিত রাখতে৷ ওই চিঠিতে বলা হয়েছিল নির্বাচন না করলে ভাল হয়৷ গতকালের ওই চিঠির প্রেক্ষিতে কিছু সংবাদ মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে প্রচার করা হয়৷ বিষয়টি পরিস্কার করার জন্য এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী৷

Releated Posts

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top