News Flash

  • Home
  • বিদেশ
  • দেশের তিন ক্ষেত্রেই পরমাণু শক্তি বাড়ানোর নির্দেশ পুতিনের
Image

দেশের তিন ক্ষেত্রেই পরমাণু শক্তি বাড়ানোর নির্দেশ পুতিনের

মস্কো, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : পারমাণবিক শক্তিতে শক্তিশালী হচ্ছে রাশিয়ার জল, স্থল ও অন্তরীক্ষ । দেশের পারমাণবিক বাহিনীকে এমনই নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার সকালে ক্রেমলিনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আগের মত আমরা ‘পারমাণবিক ত্রয়ী’ শক্তিশালী করার দিকে আরও মনোযোগ দেবো। ত্রয়ী বলতে স্থল, সমুদ্র ও বাতাস এই তিনটি বিষয়কে বোঝায়। পুতিন বলেছেন, এবারই প্রথমবারের মত, সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই বছর মোতায়েন করা হবে। এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। তিনি বলেন, আমরা বায়ুভিত্তিক হাইপারসনিক কিনজাল সিস্টেমের ব্যাপক উৎপাদন চালিয়ে যাবো। একইসঙ্গে সমুদ্রভিত্তিক জিরকন হাইপারসনিক মিসাইলের ব্যাপক সরবরাহ শুরু করব।

গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছর আগেই সেটি স্থগিত করা হয়।ইউক্রেন যুদ্ধের ১ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিটি স্থগিত করতে বাধ্য হচ্ছি। আমরা জানতে পেরেছি, ওয়াশিংটন আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে ভাবছে। তাই মনে করি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক কর্পোরেশনেরও উচিত নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া। –

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top