News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী, চালকের ভূমিকায় রহস্য
Image

দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী, চালকের ভূমিকায় রহস্য

শান্তিরবাজার(ত্রিপুরা), ২৩ ফেব্রুয়ারি(হি. স.) : সাতসকালে অটো দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। সম্ভবত অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই ওই অটো দুর্ঘটনার কবলে পড়েছে। কারণ, দুর্ঘটনার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়নি। এমনকি আহত যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়নি। অল্প বিস্তর আঘাতের কারণে যাত্রীরা হাসপাতালে যাওয়ার বদলে বাড়ি ফিরে গেছেন, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীর।

বৃহস্পতিবার সকালে শান্তিরবাজার থেকে বিলোনিয়া যাওয়ার পথে টিআর০৮২৯৭৫ নম্বরের অটো দুর্ঘটনার কবলে পড়েছে। শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর মনসা বাড়ি এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় অটোটি। তাতে, অটোর যাত্রীরা আহত হন। কিন্তু, আশ্চর্যজনকভাবে ওই ঘটনায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়নি। স্থানীয় মানুষ এগিয়ে গিয়ে অটোটি খাদ থেকে উদ্ধার করেন। সাথে আহত যাত্রীদের উদ্ধার করেন। জানা গেছে, অটো চালক স্থানীয় বাসিন্দা। ফলে, দুর্ঘটনার বিষয়টি পুলিশ এবং দমকল বাহিনী থেকে আড়ালের চেষ্টা হয়েছে। 

Releated Posts

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top