News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্লাড ব্যাংকে রক্ত সংকট, এগিয়ে এল হেপাটাইটিস ফাউন্ডেশন
Image

ব্লাড ব্যাংকে রক্ত সংকট, এগিয়ে এল হেপাটাইটিস ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আগরতলায় জিবি ব্লাড ব্যাংকে বৃহস্পতিবার  রক্তদান শিবির সংঘটিত করা হয়৷ শিবিরে প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷  নির্বাচনী ব্যস্ততার ফলে  রক্তদান শিবির সংগঠিত করার প্রবণতা গত কিছুদিন ধরে অনেকটাই কমে গেছে৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট চরম আকার ধারণ করেছে৷ উদ্ভূত পরিস্থিতিতে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জিবি ব্লাড ব্যাংকের এক রক্তদান শিবির সংঘটিত করে৷ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সর্বদা রাজ্যের চিকিৎসা পরিষেবায়  রাজ্যবাসীর পাশে থাকার চেষ্টা করে চলেছে৷ বর্তমান সময়ে  ব্লাড ব্যাংকগুলি প্রায় রক্তশুন্যতায় ভুগছে৷ হাসপাতাল কর্তৃপক্ষকে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে৷ এই সময়ে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার আগরতলা ব্রাঞ্চসহ  অন্যান্য ব্রাঞ্চের সদস্যগন রক্তদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ এরই অঙ্গ হিসেবে  আগরতলা শাখার সদস্যগন  বৃহস্পতিবার জিবি ব্লাড ব্যাংকে  রক্তদান করেন৷ এইদিন ফাউন্ডেশন প্রায় ৪০ইউনিট ব্লাড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়৷ ফাউন্ডেশনের তরফে আরও জানানো হয়েছে অন্যান্য সময়ও হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে ফাউন্ডেশন পরিষেবা প্রদানে চেষ্টা করবে৷ প্রসঙ্গত: ফাউন্ডেশনের সদস্যগন দীর্ঘ দিন ধরে হাসপাতালে জরুরি প্রয়োজনে রক্তদান করে আসছে৷ বৃহস্পতিবার জিবি ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top