News Flash

Image

পানিসাগরে পাচারকালে কাঠ সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ বুধবার রাত তিনটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ বাজার থেকে একটি হোন্ডাই গাড়িকে অবৈধ  কাঠ সমেত আটক করে পানিসাগর বন দপ্তরের কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে গোপন সুএের  সংবাদের ভিওিতে পানিসাগর ফরেস্ট দপ্তরের কর্মীরা আসাম আগরতলা জাতীয় সড়কের কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ণ এলাকায় উৎপেতে বসে গাড়িটিকে সিগন্যাল দিলে বন দপ্তরের ভয়ে একটি বলেরো পিকআপ ও একটি হোন্ডাই গাড়ি প্রচন্ড গতিতে পালিয়ে যায়৷ বন দপ্তরের কর্মীরা পিছু ধাওয়া করলে বলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হলেও হোন্ডাই গাড়িটি পালাতে গিয়ে বিলথৈ বাজারে প্রবেশ করে নিয়ন্ত্রণ হারিয়ে পবিএ রায়ের দোকান ভেঙে আটকে পরে এবং চালক পালিয়ে যায়৷পরবর্তীতে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পানিসাগর বন দপ্তরের অফিসে৷ অপরদিকে ,একই সময়ে পানিসাগর থানাধীন রৌয়া এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উদ্দিন অল্ট্রো কে টেন টি,আর,০২ জি,০৭৫২ নম্বরের গাড়ি নিয়ে দ্রুত গতিতে পানিসাগর থানার গিয়ে প্রবেশ করে৷ তিনি অভিযোগ করেন তিনি নাকি রাএি তিন ঘটিকায় মাছ আনতে দামছড়ার উদ্দেশ্যে বের  হলে একটি লাল রঙের অল্ট্রো গাড়ি নিয়ে ওর পিছু ধাওয়া করে৷তাই তিনি প্রাণ বাচাতে পানিসাগর থানায় গিয়ে উঠেন৷ তিনি জানান গাড়িতে থাকা এক জনকে তিনি চিনতে পেরেছেন৷ ওর নাম নজরুল উদ্দিন৷ বাড়ি ধর্মনগরের নোয়া পাড়া এলাকায়৷ তিনি পেশায় একজন  কাঠ ব্যাবসায়ী৷ তিনি নাকি অভিযোগ করেন ওনাদের কাঠের গাড়ি গুলিকে নাকি সিরাজ বন দপ্তরকে দিয়ে ধরিয়ে দিয়েছে৷তাই সিরাজকে প্রাণে মারার চেষ্টা করে৷ সিরাজ উদ্দিনকে পানিসাগর থানায় আটক করে রাখা হয়েছে৷ এ নিয়ে পানিসাগর থানার পুলিশ তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে৷ ধারনা করা হচ্ছে অবৈধ কাঠ পাচার করাকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা৷ অপরদিকে, বিলথৈ বাজারে ব্যাবসায়ী দোকানের ক্ষয় ক্ষতির জন্য আজ পানিসাগর থানার দারস্থ হয়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top