News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাজিকিস্তান, কম্পন অনুভূত আফগানিস্তানেও
Image

৬.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাজিকিস্তান, কম্পন অনুভূত আফগানিস্তানেও

কাবুল, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাজিকিস্তান, তীব্র কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানেও। বৃহস্পতিবার সকালে আফগানিস্তান এবং তাজিকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আফগানিস্তান এবং তাজিকিস্তানের মাটি কেঁপে ওঠে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৫.৩৭ মিনিট নাগাদ পূর্ব তাজিকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ২০.৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে এই প্রদেশের কিছু অংশ। এই ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শকে কেঁপে ওঠে ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top