News Flash

  • Home
  • দিনের খবর
  • শিবসেনার প্রধান নেতা হিসেবে শিন্দের নাম ঘোষণা
Image

শিবসেনার প্রধান নেতা হিসেবে শিন্দের নাম ঘোষণা

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের দলকে মূল শিবসেনা দল এবং তীর-ধনুকের নির্বাচনী প্রতীককে স্বীকৃতি দেওয়ার পরে মুম্বইতে অনুষ্ঠিত প্রথম জাতীয় কার্যনির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে দলের ‘বিশিষ্ট নেতা’ হিসাবে একনাথ শিন্দেকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘোষণা করা হয়।

মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত বলেন, আমরা শিন্দেকে শিবসেনার নেতা হিসাবে গ্রহণ করি। মন্ত্রী দাদা ভুসেকে দলের শৃঙ্খলা কমিটির প্রধান করা হয়েছে, আর সদস্য করা হয়েছে শম্ভুরাজ দেশাই ও সঞ্জয় মোরেকে। বৈঠকে সিদ্ধেশ কদমকে দলের সম্পাদক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শিবসেনায় দলীয় প্রধান ও কার্যনির্বাহী সভাপতি পদ বাতিল করা হয়েছে। তিনি বলেন, যারা দলের বিরুদ্ধে কাজ করবে তাদের শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top