News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স ব্যাডমিন্টন রাজ্য দল গঠিত
Image

মাস্টার্স ব্যাডমিন্টন রাজ্য দল গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। গোয়ার মনোহর পারিককর ইনডোর স্টেডিয়ামে আগামী ১৯ মার্চ থেকে শুরু হতে চলেছে ৪৫ তম জাতীয় মাস্টার্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ৩৫ বছর ঊর্ধ্বে মোট সাতটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বিগত দিনের মতো এবারও অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে রাজ্য দল গঠনের জন্য মঙ্গলবার আগরতলা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দল গঠন শিবির। শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এদিনের এই শিবির থেকে ১৪ জনের চূড়ান্ত রাজ্য দল গঠন করা হয়েছে। প্রতিযোগিতা শুরুর আগেই রাজ্য দলের খেলোয়াড়রা যথাসময়ে পৌঁছে যাবে গোয়ায়। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন সূত্রে এ খবর জানা গেছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top