News Flash

  • Home
  • দিনের খবর
  • খনি মামলায় ছত্তিশগড়ে বড়সড় অভিযান ইডি-র, বিজেপির বিরুদ্ধে তোপ বাঘেলের
Image

খনি মামলায় ছত্তিশগড়ে বড়সড় অভিযান ইডি-র, বিজেপির বিরুদ্ধে তোপ বাঘেলের

রায়পুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): খনি মামলায় ছত্তিশগড়ে বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে ছত্তিশগড়ের এক ডজনেরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি, যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার মধ্যে রয়েছে কংগ্রেসের বিভিন্ন নেতার বাড়ি ও অফিস। ছত্তিশগড় কংগ্রেসের কোষাধ্যক্ষ রামগোপাল আগরওয়ালের ঠিকানাতেও তল্লাশি চালানো হয়। ভিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদব, গিরিশ দেবাঙ্গন, আরপি সিং, বিনোদ তিওয়ারি, সানি আগরওয়ালের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে যে, সূর্যকান্ত তিওয়ারির কাছ থেকে ৫২ কোটি টাকা পেয়েছেন রামগোপাল আগরওয়াল, যিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

এদিকে, ইডি-র এই অভিযানের পরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। ভূপেশ টুইট করে লিখেছেন, “ভারত জোড়ো যাত্রার সাফল্য এবং আদানির সত্য প্রকাশ্যে আসায় বিজেপি হতাশ। এই অভিযানটি আসলে মনোযোগ সরানোর চেষ্টা। ৪ দিন পর রায়পুরে কংগ্রেসের সম্মেলন শুরু হচ্ছে। প্রস্তুতিতে নিযুক্ত আমাদের লোকজনকে থামিয়ে আমাদের মনোভাব ভাঙা যাবে না।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top