News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হরিয়ানার পানিপথে দুর্ঘটনাগ্রস্ত বিপ্লব দেবের গাড়ি, সৌভাগ্যবলে প্রাণরক্ষা
Image

হরিয়ানার পানিপথে দুর্ঘটনাগ্রস্ত বিপ্লব দেবের গাড়ি, সৌভাগ্যবলে প্রাণরক্ষা

আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সৌভাগ্যবলে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লবকুমার দেব। দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে হরিয়ানার পানিপথে দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর গাড়ি। তবে তিনি অক্ষত আছেন।

প্রসঙ্গত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লবকুমার দেব হরিয়ানার প্রভারীর দায়িত্বেও রয়েছেন। গতকাল তিনি হরিয়ানা বিজেপি প্রদেশ সভাপতির সাথে দিল্লিতে বৈঠক করেছেন। সাংগঠনিক বিষয় নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ তিনি চণ্ডীগড় যাওয়ার পথে দুঘটনার কবলে পড়েন।

জানা গেছে, বিপ্লবকুমার দেবের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ি কোনও আরোহীর তেমন আঘাত লাগেনি ঠিকই, তবে মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। বিপ্লব দেব জানিয়েছেন, দুর্ঘটনা কারোর হাতে থাকে না। তবে স্বস্তির বিষয়, সংঘটিত দুর্ঘটনায় সকলেই অক্ষত আছেন।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top