News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের প্রতীক চিহ্ণে  ব্ল্যাক টেপ লাগানোর ঘটনার মামলার গ্রেপ্তার এক যুবক
Image

কংগ্রেসের প্রতীক চিহ্ণে  ব্ল্যাক টেপ লাগানোর ঘটনার মামলার গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার তিনদিন পর অবশেষে কৈলাশহর বিধানসভা কেন্দ্রের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে ২৬ নং পোলিং স্টেশনে কংগ্রেস প্রার্থীর প্রতীক চিহ্ণে ও ছবিতে কালো ব্ল্যাক টিউব লাগানোর ঘটনায় ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার৷ প্রিসাইডিং অফিসারের অভিযোগ বলে ইরানের থানার পুলিশ নড়েচড়ে বসেছে৷ ঘটনায় অভিযুক্ত একজন কে চিহ্ণিত করে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ ভোটগ্রহণের তিনদিন পর কেন প্রিসাইডিং অফিসার থানায় মামলা করলেন তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঁকি ঝুঁকি দিচ্ছে৷ গত ১৬ফেব্রুয়ারি বিধানসভা ভোট চলাকালীন ৫৩-কৈলাসহর বিধানসভার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ছাবিবশ নং পোলিং স্টেশনে ইভিএমে কংগ্রেস প্রার্থী বীরজিত সিনহার ছবিতে এবং দলের প্রতিক চিহ্ণে কে বা কারা কালো রঙের ব্ল্যাকটিউব লাগিয়ে দিয়েছিলো৷ পরবর্তী সময়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ছাবিবশ নং পোলিং স্টেশনে পুনরায় ভোট করার লিখিতভাবে আবেদন করা হয়েছিলো৷ যদিও জেলার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কংগ্রেস দলের এই দাবিকে নস্যাৎ করে দেয়৷ পোলিং স্টেশনের ভিতর ঢুকে ইভিএমে এমন ঘটনা ঘটে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ধরনের মামলা করেন নি৷ এনিয়ে গোটা কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং সি.পি.আই.এম দলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিলো৷ অবশেষে ছাবিবশ নং পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসার ঊনিশ ফেব্রুয়ারি রোববার বিকেলে ইরানি থানায় এব্যাপারে লিখিত মামলা করেন৷ ইরানি থানার পুলিশ থানায় মামলাটি রেজিস্ট্রি করে৷ এব্যাপারে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানান যে, ঊনিশ ফেব্রুয়ারি মামলাটি পাবার পর পুলিশ কুড়ি ফেব্রুয়ারি দুপুরে শ্রীনাথপুর গ্রামের মইনুল হককে গ্রেফতার করে৷  মইনুল হককে পুলিশ কৈলাসহরের আদালতে প্রেরণ করেছে বলে জানান পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ তাছাড়াও উনি জানান যে, পুলিশ ১২৫, ১৩১ এবং ১৩৬ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ তবে, পুলিশী জিজ্ঞাসাবাদে মইনুল হক এই ঘটনার দায় স্বীকার করেছে কিনা এব্যাপারে ধ্রুব নাথ কিছুই স্বীকার করেন নি৷ তবে, প্রিসাইডিং অফিসার ঘটনার সাথে সাথেই কেন মামলা করলেন না এনিয়ে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top