News Flash

  • Home
  • দেশ
  • পুনেতে অমিত শাহের কনভয়ে ঢুকে থাকা সন্দেহভাজন যুবকদের জিজ্ঞাসাবাদ
Image

পুনেতে অমিত শাহের কনভয়ে ঢুকে থাকা সন্দেহভাজন যুবকদের জিজ্ঞাসাবাদ

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়ে ঢুকে পড়া সন্দেহভাজন যুবকদের রবিবার জিজ্ঞাসাবাদ করল পিম্পরি-চিঞ্চওয়াড় থানার পুলিশ।

সোমেশ ধুমাল নামে এক সন্দেহভাজন যুবক শনিবার পুনে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাফেলায় ঢুকে পড়ে। তিনি নিজেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং সাংসদ শ্রীকান্ত শিন্দের ঘনিষ্ঠ বলে দাবি করছিলেন। এ সময় নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। রবিবারও তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুনে বিমানবন্দরে পৌঁছেছিলেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শিন্দে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এদিকে, শাহের নিরাপত্তায় নিয়োজিত ইন্টেলিজেন্স ব্যুরো একটি সন্দেহভাজন যুবক কনভয়ে প্রবেশের তথ্য পায়। তাৎক্ষণিকভাবে পুনে পুলিশকে বিষয়টি জানায় আইবি কর্তারা। পুনে পুলিশ যুবককে হেফাজতে নিয়ে পিম্পরি-চিঞ্চওয়াড় থানায় হস্তান্তর করেছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top