News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনুপ্রবেশকারীদের জামিন পাইয়ে দিতে বড়সর চক্র সক্রিয় রাজ্যে
Image

অনুপ্রবেশকারীদের জামিন পাইয়ে দিতে বড়সর চক্র সক্রিয় রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷অবৈধ অনুপ্রবেশকারীরা ২/৩ মাস পরই  রাজ্যে বৈধতা পেয়ে যাচ্ছে৷ রাজ্যের গোয়েন্দা বিভাগ, ক্রাইম ব্রাঞ্চ ও প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে দালালরা ভুঁয়া নথি দেখিয়ে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশীদের আদালত থেকে জামিন  আদায় করে নিয়ে যাচ্ছে৷ তাতে দেশের নিরাপত্তা নিয়ে বড়সর প্রশ্ণ দেখা দিয়েছে৷কয়েকবছর ধরে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা বাংলাদেশীরা অবৈধভাবে ব্যাপক হারে অনুপ্রবেশ করে চলেছে৷ কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বা সীমান্ত রক্ষী বাহিনী অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ বিরাট একটা অংশ গোয়েন্দা ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাজ্যের সড়ক ,বিমান ও রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে৷ আর যাদের পুলিশ গ্রেপ্তার করছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে দালালরা৷ রোহিঙ্গা ও বাংলাদেশীরা শুধুমাত্র দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে না, একটি শক্তিশালী দালাল নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাড়ি দিচ্ছে বলে সূত্রের খবর৷ এই নেটওয়ার্কটি নিয়ন্ত্রিত হয় দেশের রাজধানী দিল্লি থেকে৷ এই নেটওয়ার্কটির কাজ হচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশীদের মধ্যে যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে জামিন পাইয়ে দেওয়ার জন্য দালালদের প্রচুর টাকা ফান্ডিং করা হয়৷ একজনের জন্য প্রায় ৪থেকে ৫লাখ টাকা ফান্ড দেওয়া হচ্ছে বলে খবর৷ বিগত চার পাঁচ মাস ধরে আগরতলা শহরেও গজিয়ে উঠেছে একটি দালাল চক্র৷ এই চক্রটির কাজ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জালি আধার কার্ড প্যান কার্ড ,এমনকি দেশের যেকোন প্রান্তের পঞ্চায়েতে নাম তুলে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জামিন করিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তাদের পাঠিয়ে দেওয়ার দায়িত্ব৷ অসহায় আর্থিক অস্বচ্ছল লোকদের ১০/২০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে  এসব কাজ করানো হচ্ছে৷ অথচ তাদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিচ্ছে৷ আগরতলা জেলা ও দায়রা আদালতেই এই দালাল চক্রটি গজিয়ে উঠেছে৷ এই চক্রটি নিয়ন্ত্রিত হয় দিল্লি থেকে৷ জেলা আদালতের চক্রটি এক লেডি মুহুরি নিয়ন্ত্রণ করছে বলে সূত্রের খবর৷ অবৈধ অনুপ্রবেশকারীদের জালি নথিপত্র আদালতে প্রেরন করে জামিন করিয়ে লেডি মুহুরির বাড়িতে রেখে দেয়৷ দিল্লির নেটওয়ার্কটি লেডি মুহুরির একাউন্টে জনপ্রতি ৪/৫ লাখ টাকা দিলেই তাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিচ্ছি লেডি মুহুরি৷
দালাল চক্রের সক্রিয় চার পাঁচ জন সকাল থেকেই রাত পর্যন্ত জেলা আদালতে হাজির থাকছে৷৷শুধুমাত্র কিছু টাকার জন্য দালালরা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সর প্রশ্ণ চিহ্ণের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে৷  ক্রাইম ব্রাঞ্চ বা গোয়েন্দা বিভাগ যদি লেডি মুহুরিকে আটক করে তার ব্যাংক একাউন্ট  মোবাইল ফোন যাচাই করে জিজ্ঞাসাবাদ করে তাহলে বড় বড় আরো মাথা বেরিয়ে আসবে বলে আদালত চত্বরের খবর৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top