News Flash

Image

আজ মধ্যপ্রদেশের কুনোতে ছাড়া হবে আরও বারোটি চিতা

ভোপাল, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ আফ্রিকা থেকে আনা ১২টি চিতার শনিবার মধ্যপ্রদেশের শেওপুরের পালপুর কুনো জাতীয় উদ্যানে ছাড়া হবে। ৭টি পুরুষ চিতা এবং ৫টি মহিলা চিতা রয়েছে। কুনোতে এখন ২০টি চিতা বাস করবে। এর আগে ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আনা ৮টি চিতা কুনোতে ছেড়ে দেওয়া হয়েছিল।

সরকারি তথ্য অনুসারে, এই ১২টি চিতাকে প্রথমে একটি বিশেষ বিমানে গোয়ালিয়রে আনা হবে, যেখানে তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে। এরপর এই চিতাগুলোকে হেলিকপ্টারে করে শেওপুরের পালপুর কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে। সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১২টি চিতাকে ছেড়ে দেবেন।
চিতাদের পরিচর্যার জন্য বিস্তৃত ব্যবস্থা করা হয়েছে। কোরেন্টাইনে ১২টি চিতা রাখার জন্য ১০টি কোরেন্টাইন ঘেরা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৮ নতুন এবং ২ পুরাতন কোরেন্টাইন। এ ছাড়া দুটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। চিতাবাঘের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। হেলিকপ্টার থেকে ১২টি চিতা নামানোর পর কোরেন্টাইন শেডে নিয়ে আসা হবে। হেলিপ্যাড থেকে কোরেন্টাইন শেডের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top