News Flash

  • Home
  • বিদেশ
  • মিসিসিপিতে বন্দুকবাজের ধারাবাহিক গুলিতে ৬ জন হত, সন্দেহভাজন আটক
Image

মিসিসিপিতে বন্দুকবাজের ধারাবাহিক গুলিতে ৬ জন হত, সন্দেহভাজন আটক

মিসিসিপি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর মিসিসিপির একটি ছোট গ্রামীণ এলাকায় বন্দুকবাজের ধারাবাহিক গুলিতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার এক বন্দুকবাজ তার প্রাক্তন স্ত্রী এবং সৎ বাবাসহ ছয়জনকে হত্যা করেছে। তদন্তকারীদের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

একটি শটগান এবং দুটি হ্যান্ডগানে নিয়ে ৫২ বছর বয়সী রিচার্ড ডেল ক্রাম সকাল ১১ টার দিকে গুলি চালায় এবং টেনেসি স্টেট লাইনের কাছে আরকাবুতলাতে একটি দোকানের বাইরে পার্ক করা একটি পিকআপ ট্রাকের চালকের আসনে থাকা একজনকে হত্যা করে। সেখান থেকে একটি বাড়িতে পৌঁছানোর পর তার প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার বর্তমান স্বামী আহত হয়েছে। বাড়িতে থাকা আরও পাঁচজনের উপরও সে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্দুকবাজকে গ্রেফতার করে।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top