News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাওবাদীদের অত্যাচার থেকে মুক্ত হয়েছে জঙ্গলমহল, দাবি মুখ্যমন্ত্রীর
Image

মাওবাদীদের অত্যাচার থেকে মুক্ত হয়েছে জঙ্গলমহল, দাবি মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : মাওবাদীদের ভয়ে আগে জঙ্গলমহলের মানুষ বাইরে বেরোতে পারতেন না। কিন্তু তৃণমূল সরকারের জমানায় গত ১১ বছরে কোনও মাওবাদী হামলা হয়নি, বাঁকুড়ার সভামঞ্চে দাঁড়িয়ে শুক্রবার এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বাঁকুড়ার বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, তৃণমূল জমানার ১১ বছরে মাওবাদীদের অত্যাচার থেকে মুক্ত হয়েছে জঙ্গলমহল।

তাঁর কথায়, “ জঙ্গলমহল, পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রামে মাওবাদীদের ভয়ে মানুষ বাইরে বেরোতে পারতেন না। ১১ বছরে কোনও মাওবাদী অত্যাচার হয়নি। কাউকে ভয় পেয়ে ঘরে বসে থাকতে হয় না। এটা বাঁকুড়ার গর্ব।”

মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, মাও অত্যাচারের অন্ধকার দিন থেকে উন্নয়নের আলো দেখছে বাঁকুড়া-সহ গোটা জঙ্গলমহল।

প্রসঙ্গত বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকেও মুখ্যমন্ত্রী মাওবাদীদের প্রসঙ্গ তুলেছিলেন। বৃহস্পতিবার পুরুলিয়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘পুরুলিয়া জেলায় মাওবাদীদের ভয়ে আসতে পারতাম না এক সময়।’

Releated Posts

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026

ইন্ডিয়ান অয়েলের সরবরাহ চুক্তি মরিশাসকে জ্বালানির দামের ওঠানামা থেকে সুরক্ষা দেবে: সরকার

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে পাঁচ বছরের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top