News Flash

  • Home
  • দেশ
  • গ্যাস সিলিন্ডার ফেটে দগ্ধ নেপালের সাংসদ চন্দ্র ও তাঁর মা, নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ে
Image

গ্যাস সিলিন্ডার ফেটে দগ্ধ নেপালের সাংসদ চন্দ্র ও তাঁর মা, নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ে

কাঠমান্ডু, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): গ্যাস সিলিন্ডার ফেটে আহত ও দ্বগ্ধ হয়েছেন নেপালের সাংসদ চন্দ্র ভান্ডারি ও তাঁর মা। সাংসদের তুলনায় তাঁর মায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। সাংসদ চন্দ্র ভান্ডারির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে এবং তাঁর মায়ের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। কীর্তিপুর বার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আরও ভালো চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার রাতে কাঠমান্ডুর বুদ্ধনগরে সাংসদের নিজের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নেপালি কংগ্রেস আইনপ্রণেতা চন্দ্র ভান্ডারি ও তাঁর মা হরিকলা ভান্ডারি দগ্ধ ও আহত হয়েছেন। বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, সেই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সাংসদদের আপ্তসহায়ক ভুবন ভূসাল জানিয়েছেন, কীর্তিপুর বার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top