News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্ৰয়াত হাফলঙের অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা বিশিষ্ট সমাজকর্মী মেওয়া রিম্বাই
Image

প্ৰয়াত হাফলঙের অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা বিশিষ্ট সমাজকর্মী মেওয়া রিম্বাই

হাফলং (অসম), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : চলে গেলেন হাফলঙের অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা বিশিষ্ট সমাজকর্মী মেওয়া রিম্বাই। আজ বৃহস্পতিবার দুপুরে হাফলঙের হাগজারনগরে অবস্থিত নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। তবে আজ দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন হাফলং শহরের বিশিষ্ট সমাজকর্মী মেওয়া রিম্বাইর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী বাবলা দেব, একমাত্র কন্যা ও পুত্র সহ অসংখ্য গুনমুগ্ধ।

বিশিষ্ট সমাজ কর্মী মেওয়া রিম্বাইর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে হাফলং অখণ্ড মণ্ডলি, ডিমা হাসাও জেলা অখণ্ড সংগঠন সহ বহুজন। তাছাড়া মেওয়া রিম্বাইয়ের মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের ডিমা হাসাও জেলা কমিটির পক্ষ থেকে এক প্রেস বিবৃতি যোগে গভীর শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top