News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর কবিতা পাঠ করে শেষ হল রাজ্য বাজেট
Image

মুখ্যমন্ত্রীর কবিতা পাঠ করে শেষ হল রাজ্য বাজেট

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্য সরকার ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন। রাজ্য বাজেটের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক লেখা কবিতা পাঠ করেই জণসাধারণের প্রতি সরকারের সহমর্মিতার কথা বললেন চন্দ্রিমা।

এদিন বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ করার পর চন্দ্রিমা বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী সব প্রকল্পই গ্রহণ করেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বিবেচনা করে। তাই আজ বক্তব্য শেষ করছি মুখ্যমন্ত্রীর কবিতার পংক্তি দিয়ে, যেখানে সাধারণ মানুষের প্রতি তাঁর অঙ্গীকার ফুটে উঠেছে।’ এরপরই তিনি পাঠ করেন,

‘মানুষ তো আমার গণদেবতা/ আমার হৃদয়ের সবুজ বন/ যত্নে রাখি সাজিয়ে রাখি/ তারাই তো আমার মাণিক রতন…’ কবিতা পাঠের পর হাততালি উঠে আসে শাসক দলের আসন থেকে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top