News Flash

  • Home
  • দেশ
  • রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরকার চালাচ্ছে বিজেপি বিবিসি ইস্যুতে তোপ মমতার
Image

রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরকার চালাচ্ছে বিজেপি বিবিসি ইস্যুতে তোপ মমতার

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অফিসে আয়কর দফতরের অভিযানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া এই পদক্ষেপকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন বলে বুধবার স্পষ্ট করে দিয়েছেন ৷ তাঁর কথায়, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরকার চালাচ্ছে বিজেপি।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০০২ সালের গুজরাট হিংসা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। ওই তথ্যচিত্রের নাম – ইন্ডিয়া, দ্য মোদি কোশ্চেন ৷ সেখানে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ এই তথ্যচিত্র নিয়ে হইচই পড়েছে দেশের বিভিন্ন মহলে ৷ সরকারের তরফে ওই তথ্যচিত্র নিষিদ্ধ করা হয়েছে। তার পরও বিতর্ক থামেনি ৷ অনেকেই এই নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন ৷

আর এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লি ও মুম্বইয়ে বিবিসির অফিসে আয়কর দফতর থেকে অভিযান চালানো হয় ৷ সরকারি তরফে বিষয়টিকে সমীক্ষা বলে উল্লেখ করা হয়েছে ৷ কিন্তু এই পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে অনেকে অভিযোগ করেছেন ৷ কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ৷ এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top