News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : করিমগঞ্জ জেলার ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় ঘোষণা ড্রাই ডে
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : করিমগঞ্জ জেলার ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় ঘোষণা ড্রাই ডে

করিমগঞ্জ (অসম) ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১৬ ফেব্ৰুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন আবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারি নির্দেশ অনুসারে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব আজ ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪-টা থেকে ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪-টা পর্যন্ত এবং ভোট গণনার দিন আগামী ২ মার্চ গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ জেলার অসম-ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় ড্রাই ডে ঘোষণা করেছেন।

অসম আবগারি আইনের নির্দিষ্ট ধারায় জারিকৃত আদেশে করিমগঞ্জ জেলার পাথারকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত অসম-ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় বিদ্যমান বিদেশি মদের দোকান যথাক্রমে রুবি রানি সাহা, স্বপন দাস, বিশ্বজিৎ নাগ চৌধুরী, রঞ্জিত কুমার পাল, আশিস পাল, রিঙ্কুরানি ভৌমিক এবং ভোলা ত্রিপুরা ও উমাশঙ্কর গোয়ালার দেশি মদের দোকান ওই সময়কালে বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অসম আফগারি আইন ও ধারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলাশাসকের আদেশে জানানো হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top