News Flash

Image

চোরকে হাতেনাতে ধরে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ মঙ্গলবার সকালে জয়নগর এলাকায় এসি চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক চোর৷ তাকে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম  থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷৷  মঙ্গলবার সকালে পশ্চিম থানার অন্তর্গত জয়নগর এলাকার বাসিন্দা কৌশিক লস্কর নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসি চুরি করতে এসে হাতে নাতে ধরা পরল এক চোর৷৷জানা যায় ওই চোর গেটের উপর দিয়ে কৌশিক লস্করের বাড়িতে প্রবেশ করে এবং এসি মেশিনটি খুলে ফেলে৷৷পরে মালিক এবং পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করলে ছুটে আসে এলাকাবাসী৷৷৷  ওই চোরকে হাতে নাতে ধরে ফেলে৷৷  এলাকাবাসীরা ওই চোরকে উত্তম মধ্যম দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে দীর্ঘ সময়৷৷  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ৷ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷৷ জানা যায় আটক করা চোরের বাড়ি দক্ষিণ জয়নগর এলাকায়৷ঘটনার তদন্ত করছে পশ্চিম থানার পুলিশ৷৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top