News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্ৰিপুরা বিধানসভা নির্বাচন : চুড়াইবাড়ি আন্তঃরাজ্য সীমান্ত সিল করিমগঞ্জ জেলা প্রশাসনের
Image

ত্ৰিপুরা বিধানসভা নির্বাচন : চুড়াইবাড়ি আন্তঃরাজ্য সীমান্ত সিল করিমগঞ্জ জেলা প্রশাসনের

করিমগঞ্জ (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে চুড়াইবাড়িতে আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দিয়েছে অসমের করিমগঞ্জ জেলা প্রশাসন। বিশেষ কোনও কাজ ছাড়া ত্রিপুরায় কেউ প্রবেশ করতে পারবেন না ভিন রাজ্যের বাসিন্দা। এছাড়া জরুরিকালীন পরিষাবা বা বিশেষ বিশেষ কারণে যাতায়াতে শিথিলতা দিয়ে রেখেছে জেলা প্রশাসন। জানিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া।

আজ সোমবার থেকে সিল করে দেওয়া হয়েছে চুড়াইবাড়ির আন্তঃরাজ্য সীমান্ত। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ। আগামী ১৬ ফেব্রুয়ারি প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে বহিঃরাজ্য থেকে উপদ্রব সৃষ্টিকারী কেউ প্রবেশ করে কোনও ধরনের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না করতে পারে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top