News Flash

Image

করিমগঞ্জের কানাইবাজা‌রে রে‌লে কাটা প‌ড়ে মর্মা‌ন্তিক মৃত্যু ব্যক্তির

পাথারকান্দি (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ফের চলন্ত ট্রেনের নী‌চে কাটা প‌ড়ে প্রাণ গেল এক ব্যক্তির। মর্মা‌ন্তিক দুর্ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে করিমগঞ্জ জেলান্তর্গত পাথারকা‌ন্দির কানাইবাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, আজ সোমবার বি‌কাল সা‌ড়ে চারটা নাগাদ স্থানীয় স‌ঞ্জীব সিনহা (৫৯) না‌মের এক ব্যক্তি নিজের বা‌ড়ি লা‌গোয়া রেল সড়‌কের পাশ দিয়ে পায়চারী কর‌ছি‌লেন। এক সময় অসাবধানতাবশত ত্রিপুরার আগরতলা থে‌কে অসমের লাম‌ডিংগা‌মী মালগা‌ড়ির সংস্প‌র্শে এসে গে‌লে দুর্ঘটনা‌টি ঘ‌টে। তাঁর শ‌রী‌রের বি‌ভিন্ন অঙ্গ-প্রত্যাঙ্গ ট্রেনের চাকায় কে‌টে গে‌লে অকুস্থ‌লে প্রাণ হারান তিনি।

প‌রে রেলপু‌লিশ এসে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য‌ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়।

প্রসঙ্গত, মৃত স‌ঞ্জীব সিনহা পাথারকা‌ন্দি ম‌ডেল হায়ার সে‌কেন্ডা‌রি স্কু‌লের প্রাক্তন অধ্যযক্ষ রাজুবাবু সিনহার ছেলে। তাঁর স্ত্রী, এক পুত্রসন্তান র‌য়ে‌ছে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top