ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। সদর আন্তঃ স্কুল ক্রিকেটে লীগ পর্যায়ের খেলা এখন শেষের পথে। আগামীকাল লীগের অন্তিম ম্যাচে গ্রুপ-জি থেকে হোলিক্রস স্কুল ও প্রগতি বিদ্যাভবন পরস্পরের মুখোমুখি হবে। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালের দৌড়ে এক ধাপ এগিয়ে রয়েছে। আগামীকালের ম্যাচে যে দল জয়ী হবে তারা-ই সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে বলে নিশ্চিত। ইতোমধ্যে যে তিনটি স্কুল দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে সেগুলি হলো- গ্রুপ-ই চ্যাম্পিয়ন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, গ্রুপ-সি চ্যাম্পিয়ন বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন এবং গ্রুপ-বি চ্যাম্পিয়ন ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। দুটি সেমিফাইনাল ম্যাচ ১৮ই জানুয়ারি নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এবং ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। বিজয়ী দুই দল ২০ জানুয়ারি ফাইনাল ম্যাচে খেলবে। খেতাবি লড়াই হবে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে।

নেতাজি, নজরুল, ভবনস সেমিফাইনালে নির্ণায়ক ম্যাচে আজ প্রগতি-হোলিক্রস
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















