News Flash

  • Home
  • দিনের খবর
  • রঞ্জি ফাইনালে মনোজ-লক্ষ্মীর বাংলা শুভেচ্ছা মমতার
Image

রঞ্জি ফাইনালে মনোজ-লক্ষ্মীর বাংলা শুভেচ্ছা মমতার

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ও কোচ লক্ষ্মীরতন শুক্লকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তিনি মনোজ ও লক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে তাঁদের ফাইনালে বাংলার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷

রবিবারই শেষ হয়েছে বাংলা ও মধ্যপ্রদেশের মধ্যে রঞ্জি সেমিফাইনাল ৷ মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা ৷ তিন বছর পর আবার ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলবেন মনোজরা ৷ প্রতিপক্ষ সৌরাষ্ট্র ৷ এই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই গতবার হেরে গিয়েছিল বাংলা ৷ তাই এবারের ফাইনাল ক্রীড়া অনুরাগীদের মধ্যে উদ্দীপনা চরমে ৷ তার উপর এবার ফাইনাল ম্যাচ হবে ইডেনে ৷ তাই বাংলার ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে সবাই ৷
প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি ইডেনে শুরু হচ্ছে রঞ্জি ফাইনাল ৷ এদিকে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিএবিতে ৷ বাংলা দু’বার রঞ্জি জিতেছে ৷

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top