News Flash

  • Home
  • দিনের খবর
  • নিশীথের বাড়ি ঘেরাওয়ের হুমকি, সমালোচনায় দিলীপ
Image

নিশীথের বাড়ি ঘেরাওয়ের হুমকি, সমালোচনায় দিলীপ

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর বাড়ি ঘেরাওয়ের হুমকির সমালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার কলকাতায় দিলীপবাবু সাংবাদিকদের বলেন, ’’তৃণমূল দেউলিয়া। কাজ নেই। টাকা নেই। চাকরি নেই। ওরা বিভ্রান্ত। কিছু একটা করে প্রচারের আলোয় থাকা। এখানে রোজ খুন হয়। এফ আই আর পর্যন্ত হয়না। তারা দাবি করুক তদন্ত। তার বদলে মন্ত্রীর বাড়ি ঘেরাও? এটা ওদের পতনের ইঙ্গিত।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার কোচবিহারের জনসভায় সাফ জানান, “যে প্রেম কুমার বর্মনকে মেরেছে, তার মাথায় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতই থাকুক, শেষ দেখে ছাড়ব। এক থেকে দু’মাসের মধ্যে যে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখতে হবে, যেন বেরোতে না পারে’। এর পর ত্রিপুরা যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের বাইরে অভিষেক ফের নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ডাক দেন। ১৯ ফেব্রুয়ারি বাড়ি ঘেরাও হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top