News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট রেক্স ক্লাবকে হারালো চরকবাই
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট রেক্স ক্লাবকে হারালো চরকবাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। জয় পেলো চরকবাই স্কুল । কৌশিক পালের অলরাউন্ড পারফরম্যান্সে। পরাজিত করলো রেক্স ক্লাবকে। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। সোমবার বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে চরকবাই স্কুল ৪৪ রানে পরাজিত করে রেক্স ক্লাবকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই চাপে পড়ে যায় চরকবাই স্কুল। দ্রুত ২ উইকেট হারানোর পর দলের বাকি ব্যাটসম্যান-‌রা কিছুটা রুখে দাড়ায়। আর তাতে দল ১৭৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রতীম রায় ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৭, দলনায়ক প্রীতম পাল ৩৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬, শুভজিৎ লস্কর ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং কৌশিক পাল ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। রেক্স ক্লাবের পক্ষে দলনায়ক শিবা ত্রিপুরা (‌৪/‌১৭),কিষান রিয়াং (‌২/‌২২) এবং রূসান মুড়াসিং (‌২/‌৪০) সফল বোলার। জবাবে খেলতে নেমে রেক্স ক্লাব ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রূসন মুড়াসিং ৮৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯, সঞ্জয় মুড়াসিং ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং যতন মুড়াসিং ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। চরকবাই স্কুলের পক্ষে কৌশিক পাল (‌৪/‌২২) এবং সলিল বিন্দু চক্রবর্তী (‌২/‌১০) সফল বোলার। ‌‌ ‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top