News Flash

  • Home
  • দিনের খবর
  • নাড্ডাকে চ্যালেঞ্জ : অভিষেককে একহাত দিলীপের
Image

নাড্ডাকে চ্যালেঞ্জ : অভিষেককে একহাত দিলীপের

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি স)। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এ নিয়ে মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক রবিবার বলেছেন, “তথ্য নিয়ে আসুন, বলুন গত ১০ বছরে বাংলার জন্য কী করেছেন?” সোমবার প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, ‘‘ভোটেই তো লড়ছি। ১৮ টা আসন জিতেছি। আগে নিজেরা দুর্গ সামলান। কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই। গোটা দেশে পশ্চিমবঙ্গ নিয়ে ছি ছি হচ্ছে। ত্রিপুরায় একটাও জিতে দেখান। বুঝে নেব আপনাদের কী ভাবমূর্তি আছে।’’

এর আগে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে অবশ্য নাড্ডা রবিবার পূর্বস্থলীর জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নির্মমতা’ বলে কটাক্ষ করেছেন, তেমনই মায়ের মৃতদেহ সৎকার সেরেই বাংলায় বন্দে ভারতের উদ্বোধনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার উদাহরণ টেনে বাংলার প্রতি প্রধানমন্ত্রীর ‘দরদের’ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তৃণমূলের কটাক্ষ, হিমাচলে হেরে বাংলায় এসে জ্ঞান দিচ্ছেন। তার জেরেই মন্তব্য করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top