News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর দিনাজপুরে বাঁশ বাগান থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির দেহ
Image

উত্তর দিনাজপুরে বাঁশ বাগান থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির দেহ

রায়গঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুরে চারদিন ধরে নিখোঁজ থাকার পর বাঁশ বাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির ফাঁস লাগানো দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে জেলার রায়গঞ্জের ১১ নম্বর বিরঘই অঞ্চলের মহিষবাথান এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম ললিত বর্মন (৫৭)। স্থানীয়দের অনুমান, ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে। যদিও ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।

জানা গিয়েছে, ললিত বর্মন দিনমজুরের কাজ করতেন। মেয়ের বিয়ে দেওয়ার পর স্বামী-স্ত্রী গ্রামেই থাকতেন। গ্রামের মানুষের দাবি, খুব রসিক মানুষ ছিলেন তিনি। সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাই কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষতের দাগ রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপর এদিন তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই মৃত্যুর কারণ নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।

রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন বলেন, ‘ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে আসল ঘটনা। তবে আমরা তদন্ত শুরু করেছি।‘

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top