News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানকে উন্নত ভারতের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি করে তুলছে বিজেপি : প্রধানমন্ত্রী
Image

রাজস্থানকে উন্নত ভারতের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি করে তুলছে বিজেপি : প্রধানমন্ত্রী

দৌসা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কয়েক দশক ধরে কিছু মানুষ রাজস্থানকে একটি বিমারু রাজ্য বলে উত্যক্ত করেছে। কিন্তু রাজস্থানকে উন্নত ভারতের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি করে তুলছে বিজেপি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট সেকশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এরপর জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ রাজস্থান ও দেশের উন্নয়নের উৎসব। দেশের সবচেয়ে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়েছে। দৌসা ছাড়াও, এই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের ফলে আলওয়ার, ভরতপুর, সওয়াই মাধোপুর, বুন্দি এবং কোটা জেলাগুলি উপকৃত হবে৷” প্রধানমন্ত্রী বলেছেন, “রাজস্থানের এই ভূমি সাহসীদের। এখানকার প্রতিটি শিশুর স্বপ্ন ছিল ভারত যেন বিশ্বের কারও থেকে কম না হয়। আপনাদের এই স্বপ্ন পূরণ করতে, ভারত এখন উন্নত হওয়ার সংকল্প নিয়েছে।”
প্রধানমন্ত্রীর কথায়, “বিজেপি সরকার এখানে মেহন্দিপুর বালাজি এবং ধৌলপুরে মুচুকুন্দ ধামও গড়ে তুলেছে। আমাদের ধর্মস্থানগুলির উন্নয়ন বিজেপি সরকারের অগ্রাধিকারগুলির মধ্যে একটি। আমরা দরিদ্র পরিবারগুলিকে শিক্ষা এবং সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছি। আমাদের সরকার ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে যাতে ওবিসি শ্রেণি সাংবিধানিক সুরক্ষা পায়। অল ইন্ডিয়া মেডিকেল কোটায় ওবিসিদের জন্য কোনও সংরক্ষণ ছিল না, আমরা এটাও নিশ্চিত করেছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “তরঙ্গা পাহাড় থেকে আমবাজি হয়ে আবু রোড পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের কাজও শুরু হয়েছে। এই রেললাইনের চাহিদা শত বছরেরও বেশি পুরনো। যা এখন বিজেপি সরকার নিজেই সম্পন্ন করেছে।”

Releated Posts

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

নির্বাচনী মামলার খারিজ চেয়ে আবেদন জানাতে বিজয়-আধব অর্জুনকে ২৭ আগস্ট পর্যন্ত সময় মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই, ২৫ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং মন্ত্রী আধব অর্জুনের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলাগুলি…

ByByNews Desk Aug 25, 2026

আরও তিন এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি এফআইআরের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top