News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বন্য হাতি পিষে মারল এক ব্যক্তিকে
Image

তেলিয়ামুড়ায় বন্য হাতি পিষে মারল এক ব্যক্তিকে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারী৷৷ জঙ্গলে গবাদি পশু চড়াতে গিয়ে  বন্য দাঁতাল হাতির পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৪০ উর্ধ রাখালের৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন কপালীটিলা এলাকায়৷ মৃত রাখালের নাম রাখাল ভৌমিক৷ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর কপালিটিলা এলাকার বাসিন্দা রাখাল ভৌমিক প্রতিদিনের মতো গৃহপালিত গরু চড়াতে যায় বাড়ির পার্শবর্তী শালবাগানের জঙ্গলে৷  শনিবার সন্ধ্যা ঘনিয়ে আসলে জঙ্গল থেকে অন্যান্য মানুষজনরা নিজেদের বাড়িতে চলে আসলেও রাখাল ভৌমিক বাড়ি ফিরেনি৷ সন্ধ্যার পরে রাখাল ভৌমিক বাড়িতে না আসাতে বাড়ির লোকেরা খোঁজখবর নেওয়া শুরু করে এবং জঙ্গলে তল্লাশি চালায়৷ শালবাগান এলাকায় রাখালের গরুটি পায় বাড়ির লোকজনরা৷ শালবাগান এলাকার থেকে একটু গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে রাত আনুমানিক নয়টা নাগাদ মৃতদেহটি দেখতে পায় তারা৷  বাড়ির লোকেরা খবর দেয় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের৷ বনদপ্তরের কর্মীরা রাখালের মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷  বন্য হাতির আক্রমণে রাখাল ভৌমিকের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য এবং শোকের ছায়া বিরাজ করছে৷    এদিকে রাখালের মৃত্যুর ঘটনার খবর পেয়ে রাখালের বাড়িতে ছুটে যায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সহ প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার এবং টুটন দেব৷ প্রত্যেককেই তার অকাল প্রয়াণ শোক৷

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top