News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহার থেকে দার্জিলিং ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের
Image

বিহার থেকে দার্জিলিং ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের

কিশনগঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিহার থেকে দার্জিলিং ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারের কুরসেলা থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে কাটারিয়া চকের কাছে। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুরসেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কাটিহার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

রবিবার মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১২টা নাগাদ বেসরকারি স্কুলের সঞ্চালক সৌরভ কুমার (৩০), মেডিকেল রিপ্রেজেনটিভ রজনিশ কুমার (২৯) ও একটি বেসরকারি ব্যাংকের আধিকারিক অবনিশ কুমার (৩০) নিজেদের নতুন গাড়িতে বিহারের বেগুসরাই থেকে দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু কাটারিয়া চকের কাছে সেই রাতেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কোনও এক গাড়ি ওই গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ব্যক্তি বেগুসরাই-এর বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top