News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্পোরেটর শিল্পী সেনকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবক
Image

কর্পোরেটর শিল্পী সেনকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ কর্পোরেটর শিল্পী সেনকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ ধৃত অভিযুক্ত যুবকের নাম তপন ধানুক৷ আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের কপর্োরেটর শিল্পী সেনকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ ধৃত অভিযুক্ত যুবকের নাম তপন ধানুক৷ ঘটনার বিষয়ে জানাতে গিয়ে ৩২ নং ওয়ার্ডের কপর্োরেটর শিল্পী সেন জানান ধৃত তপন ধানুক বিজেপি দলের কর্মী ছিল৷ সম্প্রতি সে কংগ্রেস দলে যোগদান করেছে৷ কংগ্রেস দলে যোগদান করার পর থেকে সে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে৷ এলাকার মহিলাদের নানা ভাবে হুমকি দিচ্ছে সে৷ এমনকি ওনাকেও প্রান নাশের হুমকি দিয়েছে৷ তাই তিনি বাধ্য হয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন৷ থানায় মামলা দায়ের করার পর পুলিশ এলাকায় যায়, কিন্তু প্রথমদিন অভিযুক্ত তপন ধানুককে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ৷ অবশেষে শুক্রবার রাতে পুলিশ তপন ধানুককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top