News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব-‌১৫ লীগ ক্রিকেট শুরু আজ
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব-‌১৫ লীগ ক্রিকেট শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।।উদ্বোধনী ম্যাচে কসমোপলিটন ক্লাব খেলবে শান্তিরবাজার স্কুলের বিরুদ্ধে। বাইখোরা স্কুল মাঠে হবে ম্যাচটি রবিবার হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে।‌ আগামীকাল থেকে শুরু হচ্ছে ৮ দলীয় ওই আসর। খেলা হবে বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ এবং জোলাইবাড়ি স্কুল মাঠে। দুই গ্রুপের সেরা দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার ফোরে খেলা। আসরের শেষ ম্যাচ ১ মার্চ। এবছর আসরে অংশ নিয়েছে  ৮ দল:‌ বাইখোরা স্কুল, চরকবাই হাই স্কুল, রেক্স ক্লাব, উত্তর তাউখোমা স্কুল (‌‘‌এ’ গ্রুপ‌), সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল, কসমোপলিটন ক্লাব, শান্তিরবাজার স্কুল এবং জোলাইবাড়ি স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুঅং মগ আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে দুই মাঠকেই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ৮ দলও আসরে সাফল্য পেতে জোর প্রস্তুতি নিয়েছে বলে জানা গেচে।  ‌

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top