News Flash

  • Home
  • খেলা
  • উমাকান্ত একাডেমিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির
Image

উমাকান্ত একাডেমিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। জয় পেয়েছে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষ উঠে এসেছে। এরপরও অনিশ্চিত আদৌ সদর অনূর্ধ্ব ১৭ অান্ত: স্কুল ক্রিকেটের সেমিফাইনালে খেলতে পারবে কিনা! এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা, গ্রুপ চ্যাম্পিয়ন সাতটি দল থেকে রানের গড়ের ভিত্তিতে প্রথম চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। শেষ তিনটি দলকে গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৭ আন্ত: স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের খেলা এখন মাঝামাঝি পর্যায়ে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আজ, শনিবার ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ছয় উইকেটের ব্যবধানে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়েছে। সকাল ন’টায় খেলা শুরুতে টস জিতে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে উমাকান্ত একাডেমী নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভিরাজ বিশ্বাস দুর্দান্ত খেলে ১৪১ রান সংগ্রহ করে। অভিরাজ ১১০ বল খেলে ১৭টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মূল্যবান ১৪১ রান পায়। এছাড়া আবীর কর্মকার পঞ্চাশ রান সংগ্রহ করলে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। তবে অন্যদের ব্যাটে আরো কিছুটা রান এলে মাঠে একটা ফাইটিং পরিবেশ তৈরি হতো। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের সুমিত যাদব, অর্কজিৎ  পাল ও ক্ষনিকের দে প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার অর্কজিতের অনবদ্য অপরাজিত ১০৯ রান এবং সুমিত যাদবের নির্ভরযোগ্য ৭৫ রান দলকে জয় এনে দেয়। অর্ক জিৎ ১১১ বল খেলে নটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি সহযোগে ১০৯ রান সংগ্রহ করে অধিনায়ক দেবরাজ সরকারের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ভূমিকায় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দেবরাজ অপরাজিত ছিল ১৪ রানে। সুমিত ৭৫ রান পেয়েছিল ৬৫ বল খেলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে। উমাকান্ত একাডেমির রাজদীপ সিং তিনটি উইকেট পেয়েছে। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ৩৮.১ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বলে-ব্যাটে অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে বিজয়ী ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের অর্কজিৎ পাল পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top