News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৪৫ কমলপুর ও ৪৬ সুরমা কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের পক্ষে ভোট চাইলেন নীতা ডি’সুজা–কংগ্রেস প্রার্থির বক্তব্যে বিষ্ময়
Image

৪৫ কমলপুর ও ৪৬ সুরমা কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের পক্ষে ভোট চাইলেন নীতা ডি’সুজা–কংগ্রেস প্রার্থির বক্তব্যে বিষ্ময়

আমবাসা(ত্রিপুরা), ফেব্রুয়ারি ১১ (হি স) বাম কংগ্রেস জোটের ৪৫ কমলপুর ও ৪৬ সুরমা কেন্দ্রের দুই প্রার্থীর সমর্থনে আয়োজিত রাজনৈতিক সভায় রাজ্যে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নারী নির্যাতনের প্রতিকারে ভোট চাইলেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী নীতা ডি’সুজা। শনিবার। কমলপুরে।
এদিন বাম-কংগ্রেস জোটে সমর্থিত ৪৫ কমলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রুবি গোপ এবং ৪৬ সুরমা কেন্দ্রের সিপিএম প্রার্থি অঞ্জন দাসের সমর্থনে আয়োজিত যৌথ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী নীতা ডি’সুজা। ছিলেন সিপিএমের জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার প্রমুখ। দুই প্রার্থির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে নীতা ডি’সুজা বিজেপি সরকারের আমলে ক্রমবর্ধমান বেকারত্ব, দ্রব্যমূল্য ও নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে ভোট চান। তিনি বলেন গত পাঁচ বছর ধরে ত্রিপুরাবাসী দুঃখে রয়েছেন। আর সেই দুঃখের অবসানে জোট বেঁধেছে কংগ্রেস ও সিপিএম। জোটের প্রার্থীদের জয়ী করার জন্য মানুষ মনস্থির করে নিয়েছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি মানুষ বিজেপি সরকারকে রাজ্য থেকে বিদায় করবেন বলে দাবী করেন নীতা। এর আগে প্রার্থী ও বামফ্রন্টের নেতৃবৃন্দ বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখতে গিয়ে একসময় ৪৫ কমলপুরের কংগ্রেস প্রার্থী রুবি গোপ মনোজ বাবুর সমালোচনা করতে গিয়ে বলেন, “…বিজেপি প্রার্থী মনোজ বাবু যিনি আবার বিধায়ক হতে যাচ্ছেন…..”। এই ঘটনায় নিন্দুকদের টিপ্পনী, বিজেপির সঙ্গ ছাড়লেও মনোজ বাবুর নেতৃত্ব ও জনপ্রিয়তাকে অস্বীকার করতে পারছেন না খোদ রুবি গোপও! এই শব্দবন্ধ এরই স্বীকৃতি।

এই রাজনৈতিক সমাবেশে কংগ্রেস ও সিপিএম মিলিয়ে দুই বিধানসভার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top