News Flash

  • Home
  • দেশ
  • মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ২
Image

মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ২

কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। রাস্তায় অ্যাপ বাইক উলটে আহত হলেন চালক ও যাত্রী। শনিবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল বাইকটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সকাল সোয়া ৯টা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিল এই অ্যাপ বাইক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাইকটি। ঘটনায় জখম হয়েছেন বাইক চালক এবং আরোহী। আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। অফিস টাইমে ব্যস্ত রাস্তায় এই দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এদিকে, এই মুহূর্তে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সঠিকভাবে ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে কি না, তা নিয়ে তৎপর রয়েছে কলকাতা পুলিশ। আর তার মাঝেই এই দুর্ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে।

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top