News Flash

Image

করিমগঞ্জের সরকারি স্কুলে জেলা প্রশাসনের অভিযান, বরখাস্ত প্রধানশিক্ষক

রামকৃষ্ণনগর (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। কিন্তু করিমগঞ্জের একটি স্কুলের প্রধানশিক্ষক স্কুল চলাকালীন তাস খেলতে ব্যস্ত গ্রামের একটি দোকানে। অভিযোগ পেয়ে করিমগঞ্জের জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে স্কুল পরিদর্শনে গিয়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন খোদ শিক্ষা বিভাগের দায়িত্বপ্ৰাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিপুলকুমার দাস। যার দরুন জেলা শিক্ষা অধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রধানশিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

ঘটনা রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের ৪৭৮ নম্বর মঙ্গলটিলা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের। আজ শনিবার করিমগঞ্জের সর্বশিক্ষা অভিযানের ডিপিও বিকাশ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের ৪৭৮ নম্বর মঙ্গলটিলা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান অতিরিক্ত জেলাশাসক। তিনি প্রধানশিক্ষক বুদ্ধ দাসকে স্কুল চলাকালীন গরহাজির থাকার অভিযোগে তাঁকে বিভাগীয়স্তরে সাময়িক বরখাস্ত করার নির্দেশ জারি করেন।

প্রসঙ্গত, ৪৭৮ নম্বর মঙ্গলটিলা নিম্ন প্রাথমিক বিদ্যালয় নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। শৈক্ষিক পরিবেশ লাটে ওঠেছে বলে একাধিকবার জেলাশাসককে নালিশ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, প্রধানশিক্ষক বুদ্ধ দাস প্রায়ই গরহাজির থাকেন স্কুলে।
আজ সকাল ১১টায় অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) বিপুলকুমার দাস স্কুলে উপস্থিত হয়ে দেখেন, তিন শিক্ষক-শিক্ষিকার মধ্যে একজন শিক্ষক উপস্থিত। তা দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। প্রধানশিক্ষক বুদ্ধ দাস স্কুল বাদ দিয়ে গ্রামের একটি বাজার এলাকায় তাস খেলছেন, গ্রামবাসীরা এই অভিযোগ অতিরিক্ত জেলাশাসককে করেন। শুনেই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রধানশিক্ষক বুদ্ধ দাসের ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ জারি করেন তিনি।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক বিপুলকুমার দাস বলেন, ৪৭৮ নম্বর মঙ্গলটিলা নিম্ন প্রাথমিক বিদ্যালয় নিয়ে অভিযোগ জমা হওয়ার পর তিনি নিজে তদন্ত করতে ছুটে এসেছেন। কিন্তু স্কুল খোলা রেখে গরহাজির ছিলেন প্রধানশিক্ষক। বলেন, শুধু গরহাজির নয়, প্রধানশিক্ষকের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে। সবগুলি খতিয়ে দেখা হবে। যদি কোনও ধরনের গরমিল ধরা পড়ে তা-হলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top