News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার আটটি সোনার বিস্কুট, ধৃত ধর্মনগরের তিন বাসিন্দা
Image

করিমগঞ্জে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার আটটি সোনার বিস্কুট, ধৃত ধর্মনগরের তিন বাসিন্দা

করিমগঞ্জ (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আগরতলা-শিয়ালদহ ১৩১৭৪ নম্বর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের সোনা উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা অধিকরণের এক দল। সোনা পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার ত্রিপুরার রাজস্ব গোয়েন্দা অধিকরণ (ডিরেক্টর রেভিনিউ ইনটেলিজ্ন্স ব্রাঞ্চ-এর এক তদন্তকারী দল দক্ষিণ অসমের নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৮-টি সোনার বিস্কুট সহ ধর্মনগর (ত্রিপুরা)-এর জনৈক টিটন পাল, রাজীব পাল এবং গৌতম পাল নামের তিন ব্যক্তিকে আটক করেছে।

জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে নিউ করিমগঞ্জ রেল স্টেশনে থামলে এতে অভিযান চালান ত্রিপুরার রাজস্ব গোয়েন্দা অধিকরণ-এর আধিকারিকরা। ধর্মনগর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রাকারী ধৃত তিন যাত্রীর চালচলন এবং গতিবিধি দেখে অভিযানকারী দলের সন্দেহ হয়। সন্দেহের বশে তাদের শরীর এবং ব্যাগে তল্লাশি করে আটটি সোনার বিস্কুট উদ্ধার করেন তাঁরা।
বিভাগীয় তরফে কোনও তথ্য পাওয়া না গেলেও উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য কোটি টাকা হবে বলে অন্য এক সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে করিমগঞ্জ রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে তিন যাত্রীকে আটক করে তাদের হেফাজত থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
এদিকে অভিযানকারী দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। সাংবাদিকরা এ বিষয়ে একাধিক প্রশ্ন করলে তা এড়িয়ে যান তদন্তকারী দলের কর্মীরা। আটককৃত ব্যক্তিদের করিমগঞ্জের শুল্ক বিভাগের কার্যালয়ে নিয়ে আসার পর ধর্মনগর নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১…

ByByNews Desk May 6, 2026

আসামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ১২ মে নতুন সরকারের শপথের সম্ভাবনা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

ByByNews Desk May 6, 2026

অসমে টানা তৃতীয়বার এনডিএ-র ক্ষমতা দখল, ১০০ আসন ছাড়াল জোট; ‘বিজেপিতে যোগ দিন’ বার্তা হিমন্তের

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের বড় সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।…

ByByNews Desk May 4, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top