News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, গাড়ি ভাঙচুর
Image

চড়িলামে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র চড়িলামে আক্রান্ত বাম ও কংগ্রেসের জোট প্রার্থী অশোক দেববর্মা৷ বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷
ঘটনার বিবরণের জানা যায় শনিবার সকাল ১১ টা নাগাদ চড়িলাম কেন্দ্রের বিরোধী প্রার্থী অশোক দেববর্মা বংশীবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে প্রার্থী অশোক দেববর্মার উপর তিপ্রা মথার দুষৃকতিকারীরা আচমকা হামলা চালায়৷ ভেঙ্গে দেওয়া হয় অশোক দেববর্মার গাড়ি৷ ঘটনাস্থল থেকে প্রার্থী অশোক দেববর্মা প্রাণ রক্ষার্থে আহত অবস্থায় পালিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসে৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কংগ্রেস এবং সিপিআইএম -এর নেতৃত্ব৷ আহত প্রার্থী অশোক দেববর্মার অভিযোগ তিপরা মথার দুষৃকতিকারীরা তার উপর আক্রমণ চালিয়েছে৷ তার গাড়িও ভাংচুর করা হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা৷ আধা সামরিক বাহিনীর জওয়ানরা এলাকায় মোতায়েন রয়েছে৷

Releated Posts

টিবিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব: রাজ্যপাল

আগরতলা, ৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, যক্ষ্মা (টিবি)-র বিরুদ্ধে লড়াই শুধু একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়,…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

নিজেদের ৯ দফা দাবি বাস্তবায়নে মহাকরণ অভিযান ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের

আগরতলা, ৫ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক…

ByByReshmi Debnath Aug 5, 2026

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top