News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্কসার্কাসে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আগুন
Image

পার্কসার্কাসে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আগুন

কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। পার্কসার্কাসে কোয়েস্ট মলের কাছের একটি বহুতলে। নিমেষের মধ্যে আগুনে ঢেকে যায় গোটা চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং পুলিশও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

শনিবার দুপুরে কোয়েস্ট মল থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত শামশুল হুদা রোডের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বহুতলের দোতালার একটি ফ্ল্যাটে আগুন লাগে। সেখানে একজন অধ্যাপক ও অধ্যাপিকা থাকেন। কিন্তু, যখন ঘটনাটি ঘটে, তখন তাঁরা কেউই বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। দুপুর ১টা নাগাদ অধ্যাপিকা কাজ সেরে বাড়ি ফিরে দরজা খুলতেই দেখেন আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা ঘর। পুরো ঘর ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

Releated Posts

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

দিল্লিতে নকল ব্র্যান্ডেড পোশাকের চক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, উদ্ধার প্রায় ২ লক্ষ টাকার সামগ্রী

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): নকল ব্র্যান্ডেড পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী বিক্রির একটি বড় চক্রের পর্দাফাঁস করল দিল্লি…

ByByNews Desk May 5, 2026

কেরলে মাদক জাল বিস্তার: অভিবাসী বাহক, বিলাসবহুল পার্টি ও উচ্চমূল্যের নেশার বাড়তি চাহিদা

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): কেরলে মাদক সমস্যার গভীরতা ক্রমেই বাড়ছে। শুধু ট্রানজিট ও প্রবেশপথ হিসেবেই নয়, রাজ্যে…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top