News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রিকেটে বিধ্বংসী বিস্ময়ের ৯ উইকেট সান্তনার জয় শিশুবিহারের, বিদায় কে.ভি’র
Image

স্কুল ক্রিকেটে বিধ্বংসী বিস্ময়ের ৯ উইকেট সান্তনার জয় শিশুবিহারের, বিদায় কে.ভি’র

শিশু বিহার-‌ ২১৬/‌৬

কেন্দ্রীয় বিদ্যালয়-‌৬৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। বিষ্ময়ের বিধ্বংসী বোলিং। আর এতেই ভেঙ্গে পড়লো কেন্দ্রীয় বিদ্যালয়। জীবনের সেরা বোলিং করে স্কুলকে সান্তনার জয় এনে দিয়েছে বিষ্ময়। কেন্দ্রীয় বিদ্যালয়ের বিরুদ্ধে একাই তুলে নেয় ৯ উইকেট। গ্রুপে ২ ম্যাচ খেলে ১৪ উইকেট তুলে নিয়ে নির্বাচকদের নোটবুকেও নিজের নাম তুলে নেয় দশম শ্রেণীর ছাত্র বিষ্ময়। নরসিংগড় পঞ্চায়েত মাঠে বিষ্ময়ের আগুন ঝরানো বোলিংয়ে ১৪৯ রানের বড় ব্যবধানে জয় পায় শিশু বিহার স্কুল। গ্রুপে আনন্দনগর স্কুল, শিশু বিহার স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয় ২ ম্যাচ খেলে ১ টি করে ম্যাচে জয় পেয়েছে। রান রেটে আপাতত আনন্দনগরের পেছনে শিশু বিহার অবস্থান করলেও এই গ্রুপ থেকে সেমিফাইনালে খেলার সম্ভাবনা কোনও দলেরই নেই। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শিশু বিহার স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে। দলের পক্ষে দলনায়ক দেবজিৎ সাহা ৫২ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯,শুভদীপ দাস ৭০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৭, জয়জিৎ সাহা ৭৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ এবং আদিত্য কৃষ্ণ সিনহা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪০ রান। কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষে অমন কুমার যাদব (‌২/‌৪০) সফল বোলার। জবাবে খেলতে নেমে দীপঙ্কর ভাটনাগর যতক্ষণ উইকেটে ছিলো ততক্ষণ লড়াই করার সম্ভাবনা দেখা গিয়েছিলো কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্রিকেটারদের মধ্যে। ম্যাচের ষষ্ঠ এবং নিজের তৃতীয় ওভারে দীপঙ্করকে তুলে নেওয়ার পর থেকে বিষ্ময়ের বিষ্ময়কর বোলিং। আর এতেই ৬৭ রানে গুটিয়ে যায় কেন্দ্রীয় বিদ্যালয়। দলের পক্ষে দীপঙ্কর ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪,দ্বীপজয় ঘোষ ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং অমন কুমার যাদব ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। শিশু বিহার স্কুলের পক্ষে বিষ্ময় পাল (‌৯/‌২৮) সফল বোলার।‌ ‌

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top