News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিনটি উপগ্রহ-সহ সফল উৎক্ষেপণ এসএসএলভি-ডি২-এর, অভিপ্রেত কক্ষপথেও স্থাপন
Image

তিনটি উপগ্রহ-সহ সফল উৎক্ষেপণ এসএসএলভি-ডি২-এর, অভিপ্রেত কক্ষপথেও স্থাপন

শ্রীহরিকোটা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। শুক্রবার সকাল ৯.১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান এসএসএলভি-ডি২-এর উৎক্ষেপণ করল ইসরো। মোট ১৭৫ কিলোগ্রাম ওজনের তিনটি উপগ্রহ বহন করেছে এই যান। এই মিশন সফলও হয়েছে বলে জানিয়েছে ইসরো।

এসএসএলভি-ডি২ উপগ্রহ বহনকারী যানটি তিনটি স্যাটেলাইট যথাক্রমে ইসরো-র ইওএস- ০৭, মার্কিন ভিত্তিক সংস্থা অন্তারিস-এর জানুস-০১ এবং চেন্নাই-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ স্পেসকিডজ-এর আজাদি স্যাট-২-কে নিয়ে অভিপ্রেত কক্ষপথে স্থাপন করেছে।
ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, স্যাটেলাইট তৈরির পাশাপাশি সঠিক কক্ষপথে স্থাপন করার জন্য ৩টি স্যাটেলাইট টিমকে অনেক অনেক অভিনন্দন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top